ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০১-১৭
  • ১০৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 

গানে গানে পথচলার এক বছর পূর্তি উৎসব উদযাপন করেছে ‘গানকবি’। মঙ্গলবার (১৭ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সুইমিংপুলে সংগঠনের এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

 

‘বাংলা গানের উৎসব’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে গানের মাধ্যমে স্বাগত জানান, গানকবির সদস্যরা। এরপর ‘তোমায় হৃদয়ে রাখিব ছেড়ে দিব না’, ভাওয়াইয়া, ভাটিয়ালি, লালন, হাছন, বিয়ের গান, বাউল, মাইজভাণ্ডারিসহ বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন গানকবির সদস্য সাহস মোস্তাফিজ, সুদীপ্ত, আকাশ গায়েন, তারেক ও আবির।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান, অধ্যাপক আব্দুস সালাম, সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলা গানকে পরম মমতায় কণ্ঠে ধারণ করার চেষ্টা নিয়ে গানকবির যাত্রা শুরু ২০১৬ সালের ১৭ জানুয়ারি। বাংলা সংস্কৃতিকে দূরে ঠেলে দিয়ে যারা ভিনদেশি গান নিয়ে মেতে থাকে তাদের বিরুদ্ধে অবিনব লড়াই চালিয়ে যাচ্ছে ‘গানকবি’।

সূত্র : বাংলানিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat