ব্রেকিং নিউজ :
বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত
  • প্রকাশিত : ২০১৯-০৬-২১
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুড়িগঙ্গায় নৌকা ডুবিতে নিহত ভাই-বোনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:-সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে খেয়া নৌকা ডুবে নিহত মিসকাত (১২) ও নুসরাত (৫) নামে দুই ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ভূইয়া বাসসকে জানান, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে দূর্ঘটনাস্থলের কাছ থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ওসি জানান, শুক্রবার সকাল ৭টার দিকে ওয়াইজঘাট থেকে কেরানীগঞ্জের আলম টাওয়ার ঘাটে আসার সময় মাঝ নদীতে লঞ্চের ঢেউয়ে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজনকে নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে।
বুড়িগঙ্গায় নৌকা ডুবি’র পর তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। নিহত মিসকাত ও নুসরাত বরিশালের বাকেরগঞ্জের উত্তমপুর গ্রামের বাবুল ফরাজীর ছেলে-মেয়ে। তারা কেরানীগঞ্জে পরিবারের সঙ্গে থাকতেন।
ওসি রেজাউল করিম জানান, আজ সকালে শামীম তার বোন জোসনা ও তিন শিশু সন্তানকে নিয়ে একটি খেয়া নৌকা করে সদরঘাটের ওয়াইজঘাট থেকে কেরানীগঞ্জের আলম মার্কেটের ঘাটে যাচ্ছিলেন। এক বছর বয়সী নুসাইবা ছিল তার মামা শামীমের কোলে। নৌকাটি ঘাট থেকে কিছুদূর যাওয়ার পর লঞ্চের তীব্র ঢেউ ও মাঝির অনিয়ন্ত্রিতভাবে চালানোর কারণে ডুবে যায়।
এসময় স্থানীয়দের সহায়তায় নৌকার মাঝি, জোসনা ও শামীম ছোট শিশুটিকে নিয়ে সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। ওই দুই শিশু ভাই-বোন বুড়িগঙ্গায় ডুবে নিখোঁজ হয়।
ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপ-পরিচালক দেবাশীষের নেতৃত্বে একদল ডুবুরি এবং নৌ-পুলিশ, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেন। বেলা ১২টার পরপরই তাদের দুইজনের লাশ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat