ব্রেকিং নিউজ :
বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময়
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৫
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সড়ক ও রেলপথের সেতুর অবকাঠামো জরিপের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক:-প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে সড়ক ও রেলপথের সকল সেতু বা কালভার্টের অবকাঠামো জরিপের নির্দেশ দিয়েছেন। যাতে বর্ষার আগেই নড়বড়ে সেতু চিহ্নিত করে সংস্কার করা যায়।
মঙ্গলবার একনেক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
একনেক সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, গত ২৩ জুন রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা উপবন এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে হতাহতের ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দেশের রেল ও সড়কপথের সকল সেতু জরিপ করার নির্দেশ দিয়েছেন রেলপথ এবং সড়ক ও জনপথ বিভাগকে। যাতে ঝুকিপূর্ণ সেতু চিহ্নিত করে বর্ষার আগেই মেরামত করা যায়।
পরিকল্পনামন্ত্রী জানান,বিশ^কাপ ক্রিকেটে গতকাল আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ দল বিজয় লাভ করায় শাকিব আল হাসান,মোস্তাফিজুর রহমান,মাশরাফি বিন মর্তুজা এবং মুশফিকুর রহিমসহ সকল খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি টাইগারদের খেলার ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া সকল পেশাদার খেলোয়াড়রা যেন সবসময় প্রশিক্ষণের সুযোগ পায়,এ জন্য প্রধানমন্ত্রী বিশেষ প্রশিক্ষণ তহবিল গঠনের জন্য অর্থ ও ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
এম এ মান্নান জানান,প্রধানমন্ত্রী বলেছেন কোন খেলোয়াড অবসর গ্রহণের পরেও যেন প্রশিক্ষণের সুযোগ পায়, এজন্য প্রশিক্ষণ তহবিল গঠন করতে হবে। এতে তারা শরীরের ফিটনেস ধরে রাখতে পারবেন। ফিটনেস ঠিকঠাক থাকলে তাদেরকে অন্য কাজেও লাগানো যাবে। ফলে তারা অবসর গ্রহনের পরে অর্থ কষ্টে ভুগবেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat