ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৭
  • ৩৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদাগাস্কারে পদপিষ্ঠ হয়ে নিহত কমপক্ষে ১৬

আন্তর্জাতিক ডেস্ক:- মাদাগাস্কারে  বুধবার পদপিষ্ঠ হয়ে কমপক্ষে ১৬ নিহত ও আরো অনেকে আহত হয়েছে। দেশটির রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে জাতীয় স্বাধীনতা দিবস উদযাপনে আয়োজিত এক সমাবেশে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এএফপি’র।
এএফপি’র সাংবাদিকরা জানান, ১৬ জনের লাশ নগরীর এইচজেআরএ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এদের মধ্যে তিন শিশু রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহামাসিনা স্টেডিয়ামের বাইরে দুপুরের পর এ দুর্ঘটনা ঘটে। জাতীয় স্বাধীনতা দিবস পালন উপলক্ষে ঐতিহ্যবাহী সামরিক কুচকাওয়াজের পর কনসার্ট দেখার জন্য সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল।
সামরিক কুচকাওয়াজ শেষ হওয়ার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা কনসার্ট দেখার জন্য আসা লোকজনকে স্টেডিয়ামের ভিতরে যাওয়ার জন্য সেটির বিভিন্ন প্রবেশ পথ খুলে দেয়। এতে একসাথে হুড়োহুড়ি করে হাজার হাজার লোক স্টেডিয়ামে প্রবেশের জোর চেষ্টা চালালে সেখানে এ পদপিষ্ঠের ঘটনা ঘটে।
মাদাগাস্কার প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়িলিনা এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat