ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৭
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ২

নিউজ ডেস্ক:- গাজীপুরে ট্রেনের ধাক্কায় বিকল হয়ে যাওয়া বালুভর্তি একটি ট্রাকের দু’জন শ্রমিক নিহত হয়েছেন।
আজ রোববার ভোর ৪টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম স্টেশনসংলগ্ন দক্ষিণখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এছাড়া দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন । হতাহতদের পরিচয় জানা যায়নি।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি আজ ভোর চারটার দিকে জয়দেবপুর স্টেশন পার হয়ে ধীরাশ্রম এলাকা অতিক্রম করছিল। এসময় রেল লাইনের ওপর একটি বালুভর্তি ট্রাক বিকল হয়ে য়ায়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। নিহতরা ট্রাকের চালক ও সহকারী।
এ ঘটনায় ট্রাকের অপর দু’জনও আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
দক্ষিণখান এলাকার স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, বালুভর্তি ট্রাকটি ভোর চারটার দিকে রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনের ওপর উঠতেই বিকল হয়ে যায়। এ সময় ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়।



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat