ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৭-১১
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যতদিন এরশাদের সুস্থ্য হবার সম্ভাবনা থাকবে-ততদিনই তাঁকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেয়া হবে : জি এম কাদের

নিউজ ডেস্ক:- সাবেক রাষ্ট্রপতি ও সংসদে বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থ্য হবার সম্ভাবনা যতদিন থাকবে- ততদিনই তাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন তাঁর ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংকালে জি এম কাদের একথা জানান।
এসময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপিসহ পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জি এম কাদের বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তাঁর শারীরিক অবস্থা কোন কোন ক্ষেত্রে উন্নতি হয়েছে, আবার কোন কোন ক্ষেত্রে অবনতি হয়েছে।
এসময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাতে বলেন, ‘এরশাদের পালস্ ও রক্তের চাপ স্বাভাবিক রয়েছে। শ^াস-প্রশ^াস স্বাভাবিক রয়েছে অক্সিজেন সাপোর্টে। আর ডায়ালাইসিসের মাধ্যমে পল্লীবন্ধুর রক্তের বর্জ্য বের করা হয়েছে। কিডনী, লিভারসহ অন্যান্য অর্গানগুলো স্বভাবিকভাবে কাজ করলে পল্লীবন্ধুর লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে।’ তিনি বলেন, ‘এরশাদ সাহেবের হজম প্রক্রিয়ায় কিছুটা উন্নতি হয়েছে, তাঁর মলের সাথে এখন আর রক্তক্ষরণ হচ্ছেনা। রক্তে প্লাটিলেট দেয়া হচ্ছে।’
এসময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার আরো উন্নতি হলেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হবে।
এর আগে জাতীয় পার্টি মহানগর উত্তরের আয়োজনে হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টি মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন ক্বারী হাবিবুল্লাহ বেলালী। মহানগর উত্তরের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা দোয়া মাহফিলে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat