ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৭-১২
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় ট্রাকের ধাক্কায় বাস খাদে, নিহত ৪, আহত অন্তত ১৫ যাত্রী

নিউজ ডেস্ক:- কুমিল্লায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে চার যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১৫ যাত্রী। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের লালমাই উপজেলার কেশমপাড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।দুর্ঘটনায় নিহতরা হলেন, জেলার বরুড়া উপজেলার নশরথপুড় গ্রামের আলী হোসেন (৬০), চেঙ্গারহাট গ্রামের আবুল বাশার (৩৭), চৌদ্দগ্রাম উপজেলার ছোটচলুন্ডা গ্রামের হাসিনা বেগম (২৫) ও লালমাই উপজেলার কাপাশতলা গ্রামের নুরজাহান বেগম (৪৭)। নিহতদের সবাই দুর্ঘটনা কবলিত দোয়েল সুপার বাসের যাত্রী।খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলার লালমাই উপজেলাধীন বাগমারা ইউনিয়নের কেশমপাড় এলাকায় কুমিল্লা থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী দোয়েল সুপার নামের একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত হয়। হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল জানান, ‘খবর পেয়ে আমরা ও ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ করি। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এছাড়া আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat