ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৫
  • ৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক:-  ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের প্রত্যন্ত মালুকু দ্বীপপুঞ্জে রোববার ৭.৩ তীব্রতার শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে কমপক্ষে একজন নিহত হয়েছে। রিখটার স্কেলে ৭.৩ তীব্রতার ভূমিকম্পটি আঘাত হানার পর সেখান থেকে কয়েকশ’ লোককে সরিয়ে নেয়া হয়েছে। সরকারি এক কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ২৮ মিনিটে নর্থ মালুকু প্রদেশের তার্নাত শহরের প্রায় ১৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এতে ভূমিকম্পের উৎপত্তিস্থলের সন্নিকটে সাউথ হেলমেহারা এলাকায় প্রায় ১৬০ টি ঘরবাড়ি ধসে পড়ে। ভূমিকম্পে এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
সোমবার স্থানীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার কর্মকর্তা ইহসান সুবুর এএফপি’কে বলেন, ‘ওই নারী তার ঘর ধসে চাপা পড়ে মারা যায়।’
এ ঘটনায় কয়েশ’ লোককে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ভবন ও উঁচু স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
সুবুর বলেন, ‘সেখানে এখনো কিছুক্ষণ পরপর ভূমিকম্প অনুভূত হওয়ায় লোকজন আতংকগ্রস্ত হয়ে পড়েছে। এতে তারা তাদের ঘরবাড়িতে ফিরে যেতে সাহস পাচ্ছে না।’
স্থানীয় সরকারি কর্মকর্তারা নিরাপদ স্থানে সরিয়ে নেয়া লোকজনকে প্রয়োজনীয় সহায়তা দেয়া শুরু করেছে।
গত সপ্তাহে নর্থ মালুকু প্রদেশে রিখটার স্কেলে ৬.৯ তীব্রতার একটি ভূমিকম্প আঘাত হানলেও তাতে তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে গত বছর সুলাওয়েসি দ্বীপের পালুতে রিখটার স্কেলে ৭.৫ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প এবং এরফলে সৃষ্ট সুনামিতে দুই হাজার ২শ’ লোক প্রাণ হারায় এবং আরো এক হাজার লোককে নিখোঁজ ঘোষণা করা হয়।
এর আগে ২০০৪ সালের ২৬ ডিসেম্বর সুমাত্রা উপকূলে ৯.১ তীব্রতার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ার এক লাখ ৭০ হাজারসহ ভারত মহাসাগর অঞ্চলে প্রায় ২ লাখ ২০ হাজার লোক প্রাণ হারায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat