ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৫
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি কোরিয়ার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক:- দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লী নাক ইয়োন আজ তার তিন দিনের বাংলাদেশ সফর শেষের প্রাক্কালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
কোরিয়ার প্রধানমন্ত্রী আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
নিউরোডেভেলপমেন্ট ডিজঅর্ডার ও অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কউন্সিলের চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন যাদুঘর চত্বরে লীকে অভ্যর্থনা জানান।
কোরিয়ার প্রধানমন্ত্রীকে জাতির পিতার জীবনী সম্পর্কে অবহিত করা হয়। তিনি বঙ্গবন্ধুর নাতনী সায়মা ওয়াজেদ হোসেনের সঙ্গে যাদুঘর ঘুরে দেখেন।
পরে লী দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat