ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৯
  • ৩৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরাকের কুর্দিস্থানে বিমান হামলা চালিয়েছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:- তুরস্ক বৃহস্পতিবার ইরাকের কুর্দিস্থানে বিমান হামলা চালিয়েছে। এ অঞ্চলে আঙ্কারার এক কূটনীতিককে হত্যার জবাবে এ হামলা চালায়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী একথা জানান। খবর এএফপি’র।
ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দি অঞ্চলে তুরস্কের ভাইস কনসাল বুধবার স্থানীয় রাজধানী আর্বিলে নিহত হন। পুলিশ জানায়, ওই বন্দুক হামলায় আরো দু’জন প্রাণ হারান।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এ হামলার পেছনে তুরস্কের বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) হাত থাকতে পারে বলে ইরাকের অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন। পিকেকে’কে আঙ্কারা একটি সন্ত্রাসী গ্রুপ হিসেবে চিহ্নিত করে।
এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর বলেন, ‘আর্বিলে শয়তানি হামলার পর আমরা কান্দিলে ব্যাপক বিমান হামলা চালিয়েছি। আর এটি ছিল (পিকেকে) সন্ত্রাসী গ্রুপটিকে মোকাবেলায় একটি বড় আঘাত।’
তুরস্কের বিমানবাহিনীর সদস্যরা সেখানে হামলা চালিয়ে সন্ত্রাসীদের বিভিন্ন স্থাপনা ও অস্ত্রগুদাম গুড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, ‘সন্ত্রাসীরা একেবারে নির্মূল না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে এবং আমরা আমাদের শহীদদের প্রতিশোধ নেবো।’
তুরস্কের সাথে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) ভাল রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রয়েছে। দলটি বর্তমানে আঞ্চলিক সরকারের নেতৃত্বে রয়েছে।
কিন্তু তুরস্ক পিকেকে’কে সমূলে উৎখাত করতে গত মে মাস থেকে পার্বত্য উত্তরাঞ্চলে স্থল ও বিমান হামলা চালিয়ে আসছে। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত রয়েছে।
এ মাসের গোড়ার দিকে পিকেকে জানায়, তুরস্কের এক অভিযানে পিকেকে’র সিনিয়র নেতা দিয়ার গারিব মোহাম্মদ নিহত হয়েছেন। তার সাথে অপর দুই যোদ্ধাও নিহত হন।
এদিকে পিকেকে’র সশস্ত্র শাখার মুখপাত্র বুধবারের বন্দুক হামলায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat