ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৫
  • ৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পল্লীকবি বিতর্ক প্রতিযোগিতা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে বুধবার থেকে ৪দিন ব্যাপী ‘একাদশ পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা’ শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ডিবেটিং ক্লাবের সভাপতি মো. রুশো তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ এবং আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হল সংসদের সভাপতি মো. ফরহাদ আলী, হল ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলে হুদা আকন্দ বাবু, ডিবেটিং ক্লাবের সহকারী মডারেটর রেজাউল করিম এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি এস. এম. রাকিব সিরাজী বক্তৃতা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মহসীন আলম শুভ্র।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিতর্ক চর্চার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বলেন, বিতর্ক সত্যের চর্চা করে, সমাজকে আলোকিত করে এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করে । যারা বিতর্ক চর্চা করে, আলোচনা সভা করে, জ্ঞানের চর্চা করে তারা শুধু সিলেবাসের নির্দিষ্ট বই থেকেই শিক্ষা নেয় না বরং এর বাইরে থেকেও শিক্ষা নেয়। তিনি ক্লাশের পড়াশুনাকে পরিপূর্ণতা দিতে নিয়মিত বিতর্ক চর্চার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে এই প্রতিযোগিতা উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘উজান গাঙের নাইয়া’-এর মোড়ক উন্মোচন করা হয়। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিতর্ক ক্লাবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের বিতর্ক ক্লাব অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat