ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৬
  • ৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশা চালকের মৃত্যু

কুষ্টিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিজয় (২৩) নামে এক অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। এ সময় পালাতে গিয়ে রকি(২৫) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে দৌলতপুর উপজেলার শ্যামপুর-মৌবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে। বিজয় মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের মুন্দা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি আজম খাঁন জানান, রাতে মেহেরপুরে গাংনী উপজেলার বাউট এলাকা থেকে ছিনতাইকারীরা অটোরিকশাটি ভাড়া নেয়। পরে তারা অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করলে চালক বিজয় বাধা দেয়। এতে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার সময় রকিকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat