ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৬
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অতিদরিদ্রদের তালিকা করে সাহায্যের আহবান পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন অতি দরিদ্রদের তালিকা করে তাদের সাহায্যে বিত্তবান ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেছেন, সরকার আগামী পাঁচ বছরের মধ্যে অতিদরিদ্র দূর করতে চায়। কেউ যেন উন্নয়নের সুফল থেকে বঞ্চিত না হয়।
তিনি বলেন, এশিয়ার সবগুলো দেশের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধির হার সর্বোচ্চ। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে।
আজ সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্বেচ্ছাধীন তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
এসময় তিনি ৪১ ব্যক্তি ও ২০ প্রতিষ্ঠানকে আর্থিক অনুদানের ১০ লাখ টাকার চেক বিতরণ করেন। এছাড়া ৭১টি পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। আগামীতে মাছের পোনা ও গাছের চারা বিতরণ করা হবে বলে তিনি জানান।
ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হলে এদেশে কোন ব্যক্তি গৃহহীন থাকবে না । শেখ হাসিনার সরকার জনগণের সরকার।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুসুর রহমান, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমেদ আল কবীর, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদ বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat