ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৮
  • ৩৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি অপরাজনীতি করছে : ড. হাছান মাহমুদ

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি অপরাজনীতি করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রকৃতপক্ষে তার উন্নত চিকিৎসা দেয়ার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা করেছে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিকতা ফেলোশিপের সার্টিফিকেট ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে বিএনপি প্রতিনিয়ত অপরাজনীতি করছে। প্রকৃতপক্ষে বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ উন্নত চিকিৎসা দেয়ার জন্য সরকার সমস্ত কিছু করছে। দেশের সর্বোচ্চ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।’
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জিহ্বায় যখন কামড় লেগেছিল, তখন তারা বলেছিল বেগম জিয়ার জীবন শংঙ্কার মুখে তিনি কিছু খেতে পারছেন না। একটা ছোট্ট বিষয়কে তারা যেভাবে তারা বলেছিলেন, সেটা অত্যন্ত হাস্যকর। এখন আবার তার দাঁতের ব্যাথা বা সামান্য সমস্যা দেখা দিয়েছে, এটা নিয়েও তারা বলছেন বেগম জিয়ার স্বাস্থ্য খুব খারাপ। ক’দিন পরপর এগুলো বলে তারা আসলে নিজেদের হাস্যস্পদ করে তুলছেন। অথচ বেগম জিয়ার জন্য কারাগারে একজন সার্বক্ষনিক চিকিৎসক ও নার্স রয়েছেন। তারা নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। কোন কোন সময় তার ইচ্ছানুযায়ী ব্যক্তিগত চিকিৎসকরাও তা সাথে পরামর্শ করতে পারছেন।’
বেগম জিয়াকে এভাবে মানুষের সামনে উপস্থাপন করা ঠিক নয় উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, এটা বিএনপির রাজনৈতিক দৈন্যতা। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা অপরাজনীতি করছেন, এটা ঠিক নয়।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের অনেক মানুষ এখন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, তবে এটা মহামারি আকারে হয়নি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সব ধরনের আয়োজন করেছে। ডেঙ্গু শুধু বাংলাদেশেই নয়, এশিয়ার অন্যান্য দেশেও হচ্ছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে। কিন্তু বিএনপি যেভাবে সংবাদ সম্মেলন করে ফুলিয়ে-ফাঁপিয়ে এই বিষয়টিকে উপস্থাপন করছে এবং তাদের কথাবার্তা শুনে মনে হয় যেন মশায় কামড়ানোর জন্য আওয়ামী লীগ দায়ী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat