ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৮-০২
  • ৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্রোয়েশিয়ায় গুলি করে ৬ জনকে হত্যা, অপরাধীকে ধরতে পুলিশের অভিযান

ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে এক বাসায় ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ বর্বর হত্যাকান্ডের ঘটনায় জড়িত অপরাধীকে গ্রেফতারে পুলিশ বৃহস্পতিবার জোরালো অভিযান শুরু করেছে। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি নিহতদের একজনের সাবেক স্বামী ছিল। সে তার স্ত্রীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যা করে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, নগরীর দক্ষিণের কজ্জারিকায় ওই বাসার ভিতর থেকে গুলির শব্দ শুনতে পেয়ে প্রতিবেশীরা জরুরি সংকেত বাজায়।
বিবৃতিতে আরো বলা হয়, স্থানীয় লোকজন বাসাটি বন্ধ করে দিয়েছে এবং হত্যাকারীকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
জাগরেব পুলিশ প্রধান মার্কো রসিকা সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে দুই পুরুষ, তিন নারী ও এক শিশু রয়েছে।
তিনি আরো জানান, ওই একই বাসায় একেবারে অক্ষত অবস্থায় আরেক শিশুকে উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat