ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৩
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অ্যাকর্ড এক তরফা নতুন শর্ত আরোপ করছে : অভিযোগ বিজিএমইএর

তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতাদের জোট আ্যকর্ড সমঝোতা চুক্তি না মেনে এক তরফা নতুন নতুন শর্ত জুড়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
শনিবার রাজধানীর গুলশানে হোটেল আমারিতে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত কর্মশালা শেষে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ড. রুবানা হক এ অভিযোগ করেন। এ সময় অ্যাকর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘উচ্চ আদালতে আদেশের পর অ্যাকর্ডের সঙ্গে আমাদের নতুন করে সমঝোতা চুক্তি হয়। চুক্তিতে একসঙ্গে কাজ করার কথা ছিল। কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নতুন শর্ত জুড়ে দিচ্ছে। বিজিএমইএর অজান্তেই গঠন করা হয়েছে অ্যাকর্ডের প্রোটোকল।’
এছাড়া অগ্নিনিরাপত্তার বিষয়ে অ্যাকর্ড কারখানাগুলোর ওপর নতুন নতুন শর্ত চাপিয়ে দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, চুক্তি অনুসারে কারখানাগুলোতে নতুন শর্ত আরোপের আগে বিজিএমইএর সঙ্গে কথা বলতে হয়, কিন্তু তা করা হয়নি।
উল্লেখ্য,অ্যাকর্ড ২০১৩ সাল থেকে বাংলাদেশে কাজ করছে।
রুবানা হক অভিযোগ করেন, কোনো ধরনের যোগাযোগ ছাড়াই সেফটি ইস্যুতে ৪শ’ কারখানাকে সতর্ক করেছে অ্যাকর্ড। তাতে এসব প্রতিষ্ঠানের রফতানি আদেশ ও ব্যবসা কমেছে। চাকরি হারাচ্ছে শ্রমিকরা ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat