ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৪
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুপ্রিমকোর্টে অবকাশ : সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে অবকাশকালীন বেঞ্চ গঠন

আজ রোববার ৪ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত সাপ্তাহিক ছুটি, ঈদুল আজহার সরকার ঘোষিত অন্যান্য ছুটি এবং কোর্টে অবকাশের কারণে টানা ১৪ দিন সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ১৮ আগস্ট থেকে যথারীতি শুরু হবে সর্বোচ্চ আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম। এ সময় নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও আপিল ও হাইকোর্ট বিভাগে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে অবকাশে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বেঞ্চ গঠন করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টের ৫টি দ্বৈত বেঞ্চ এবং তিনটি একক বেঞ্চে অবকাশে জরুরি মামলা সংক্রান্ত কার্যক্রম চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন সময়ে বিচারপতি এস, এম এমদাদুল হক ও বিচারপতি এস, এম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ ফৌজদারি সংক্রান্ত আবেদনপত্র শুনবেন। বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান দেওয়ানী সংক্রান্ত মামলা শুনানি করবেন।
বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এস, এম মনিরুজ্জামান এবং বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে রিট মোশনসহ সকল প্রকার রিট বিষয়াদির শুনানি হবে।
বিচারপতি মো. খসরুজ্জামান একক বেঞ্চে দেওয়ানী সংক্রান্ত, বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চে ফৌজদারী সংক্রান্ত এবং বিচারপতি মুহাম্মদ খরশীদ আলম সরকার একক বেঞ্চে আদিম অধিক্ষেত্রাধীন বিষয়, সাকসেশন আইন, দেওয়ানী সংক্রান্ত বিভিন্ন বিষয়াদীর ওপর মামলায় শুনানি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat