ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৪
  • ৩৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রেড পোর্টালের তথ্য নিয়মিত হালনাগাদ করার উদ্যোগ

বাংলাদেশ ট্রেড পোর্টালে (বিটিপি) আমদানি-রফতানিসহ বাণিজ্য সংক্রান্ত সকল ধরনের তথ্য নিয়মিত হালনাগাদ করার উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ৮ আগস্ট বৃহস্পতিবার বাণিজ্য সংক্রান্ত সেবা প্রদানকারি সরকারের ৩৯টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) সই করবে বাণিজ্য মন্ত্রণালয়।
এমওইউর আওতায় সেবা প্রদানকারি প্রতিষ্ঠানের নিয়ম-কানুন কোথাও পরিবর্তন আসলে,সেই তথ্য দ্রুত পোর্টালে আপলোড করার পাশাপাশি অন্যান্য তথ্যও নিয়মিত হালনাগাদ করা হবে।
এ বিষয়ে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের পরিচালক মো. হাফিজুর রহমান খান বাসস’কে বলেন,‘বাণিজ্য সহজীকরণের লক্ষে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ট্রেড পোর্টালের তথ্য নিয়মিত হালনাগাদ করার উদ্যোগ নেয়া হয়েছে। আমরা সরকারের সেবা প্রদানকারি যেসব স্টেকহোল্ডার রয়েছে তাদের সঙ্গে এমওইউ সই করতে যাচ্ছি, যাতে তারা আমাদেরকে নিয়মিত হালনাগাদ তথ্য প্রদান করে।’
তিনি বলেন,আমরা চাই ব্যবসায়ীসহ অন্যরা যেন পোর্টাল থেকে সর্বশেষ তথ্যটি জানতে পারে। তাই বিপিটির তথ্য নিয়মিত হালনাগাদ করতে এই চুক্তি করা হচ্ছে।
তিনি জানান, এখন থেকে বিপিটির জন্য একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা থাকবে, যিনি বাণিজ্য সংক্রান্ত সেবা প্রদানকারি প্রতিষ্ঠানসমূহের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন এবং তথ্য হালনাগাদ করবেন।
উল্লেখ্য,বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহায়তায় ২০১৬ সালের ১৪ মার্চ বাণিজ্য মন্ত্রণালয় পোর্টালটি চালু করে। www.bangladeshtradeportal.gov.bd- তে লগইন করে যে কেউ বাংলা ও ইংরেজিতে এই ট্রেড পোর্টালটি ব্যবহার করতে পারেন। পোর্টালে বাংলাদেশের আমদানি-রফতানি ও ব্যবসা-বাণিজ্য বিষয়ক আইন,বিধি-বিধান,ফি,শুল্ক ও লাইসেন্সসহ সংশ্লিষ্ট তথ্যাদি রয়েছে। কিন্তু সেবা প্রদানকারি প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত হালনাগাদ তথ্য না পাওয়া কিংবা কোন কোন প্রতিষ্ঠান এখনও তথ্য দিচ্ছে না,এসব কারণে সব ধরনের সর্বশেষ তথ্য পোর্টালে পাওয়া যায় না।
হাফিজুর রহমান জানান, সেবা প্রদানকারি স্টেকহোল্ডারদের সঙ্গে এমওইউ সইয়ের পর সর্বশেষ তথ্য পাওয়ার এই সমস্যা আর থাকবে না। পোর্টাল ব্যবহারকারীরা এক দরজায় সব ধরনের তথ্য পেয়ে যাবেন। বাণিজ্য সহজীকরণের ক্ষেত্রে এটি নব দিগন্ত উন্মোচন করবে বলে তিনি মনে করেন।
সেবা প্রদানকারি যেসব প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় এমওইউ সই করতে যাচ্ছে-এর মধ্যে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড,আমদানি-রফতানি নিয়ন্ত্রকের কার্যালয়,ট্যারিফ কমিশন,রফতানি উন্নয়ন ব্যুারো, কৃষি সম্প্রসারণ অধিদফতর,বাংলাদেশ ব্যাংক ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat