ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৮-১৫
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে : ওবায়দুল কাদের

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পালাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বৃহষ্পতিবার বনানী কবরস্থানে পনের আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরো শ্রদ্ধা নিবেদন শেসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের যাদের বিচারের রায় আজও কার্যকর হয়নি, যারা বিদেশে পালিয়ে আছে তাদের ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টা আরও বেগবান করা হয়েছে। ফাঁসির দন্ডপ্রাপ্ত বঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদন্ড কার্যকর করা হবে। তারা যে দেশেই থাক, খুঁজে বের করা হবে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। খুনিরা কে কোথায় পালিয়ে আছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। আর যুক্তরাষ্ট্র ও কানাডায় যে দুই খুনি পালিয়ে আছে, তাদেরকেও ফেরানোর চেষ্টা চলছে। যে করেই হোক, এই খুনিদের ফিরিয়ে এনে মৃত্যুদন্ড কার্যকর করা হবে।’
বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত দেশ গঠন করার প্রত্যয় ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো বাধাই বোংলাদেশের অগ্রযাত্রাকে ঠকিয়ে রাখতে পারবে না। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়বোই। সুখী-সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলে, জাতির পিতার চেতনা ও আদর্শ বাস্তবায়ন করবে আওয়ামী লীগ।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো, এটাই শোক দিবসের প্রত্যয়।’
এর আগে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পার্ঘ্য নিবেদন করেন আওয়ামী লীগ নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat