ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৮-২১
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগে ব্রুনাইয়ের উদ্যোক্তাদের প্রতি এলজিআরডি মন্ত্রীর আহবান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ব্রুনাই দারুচ্ছালামের উদ্যোক্তাদের বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
সচিবালয়ে আজ মন্ত্রীর সাথে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুচ্ছালামের হাইকমিশনার হাজী হারিস উসমানের সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাতকালে মন্ত্রী ও হাইকমিশনার দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশ ও ব্রুনাই দারুচ্ছালামের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
হাইকমিশনার হাজী হারিস উসমান তার দেশের বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির উল্লেখ করে বাংলাদেশেও তা বাস্তবায়ন করা যায় বলে মত প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যেহেতু ভূমির স্বল্পতা রয়েছে কাজেই প্রচলিত ল্যান্ডফিল-এর পরিবর্তে অন্য বিকল্প উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কাজ করছি। এক্ষেত্রে ব্রুনাই দারুচ্ছালামের উদ্যোক্তাদের বিনিয়োগ প্রস্তাবনা স্বাগত জানানো হবে।’
এ সময় ব্রুনাই দারুচ্ছালামের বেসরকারী প্রতিষ্ঠান নোরকন সান্ডারিং বারহাদ এর প্রতিনিধি ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat