ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৮
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটে এক কোটি টাকা ঝুঁকিহ্রাস ঋণ বিতরণ

দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মসূচীর আওতায় জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় ২০১৮-১৯ অর্থ বছরে এক কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। একই সময়ে ঋণ আদায়ের পরিমান হচ্ছে ৬১ লাখ ৯৬ হাজার ২০৮ টাকা।
জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ সূত্র জানায়, দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মসূচীর আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে জেলায় এক কোটি টাকা ঋণ হিসেবে বিতরণের জন্য বরাদ্দ প্রদান করে সরকার। এরমধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় ২৭ লাখ টাকা , পাঁচবিবি উপজেলায় ২৩ লাখ, আক্কেলপুর উপজেলায় ২৪ লাখ , ক্ষেতলাল উপজেলায় ২৩ লাখ ও কালাই উপজেলায় ৩ লাখ টাকা। জুন মাসের মধ্যে ওই ঋণের টাকা বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এক কোটি টাকার মধ্যে অনুদান হিসেবে রয়েছে ২৪ লাখ ৩৫ হাজার ৮২৫ টাকা বলে জানায় জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ।
২০১৮-১৯ অর্থ বছরের জুন পর্যন্ত ৬১ লাখ ৯৬ হাজার ২০৮ টাকা আদায় করা হয়েছে এবং অনাদায়ী ঋণের পরিমান হচ্ছে ১২ লাখ ১৯ হাজার ১৬৭ টাকা বলে জানান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুফাক্ষারুল ইসলাম। ঋণ আদায়ের অগ্রগতি হচ্ছে শতকরা ৮৫ দশমিক ৪ ভাগ বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat