ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৮
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমাজনের দাবানল মোকাবেলায় বিদেশি সহায়তা নিতে আগ্রহী ব্রাজিল

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো আমাজন অরণ্যে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল মোকাবেলায় বিদেশি সহায়তা গ্রহণের আগ্রহ ব্যক্ত করেছেন। তবে এক্ষেত্রে তহবিলগুলো কেবলমাত্র ব্রাজিলের নিয়ন্ত্রণে থাকবে। মঙ্গলবার তার মুখপাত্র একথা জানান। খবর এএফপি’র।
এতে বলা হয়, বিশ্বের বৃহত্তম বনভূমিতে ছড়িয়েপড়া দাবানল মোকাবেলায় দেয়া জি৭’র প্রস্তাব গ্রহণের আগে দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ‘অপমানজনক’ মন্তব্য প্রত্যাহারে দাবি থেকে বোলসোনারো সরে এসেছেন।
সুনির্দিষ্টভাবে জি৭’র প্রস্তাবের কথা উল্লেখ না করে রাজধানী ব্রাসিলিয়ায় ওতাভিও রিগো ব্যারোস সাংবাদিকদের বলেন, ব্রাজিল সরকার বিশ্বের বিভিন্ন সংস্থা এমন কি দেশ থেকে আর্থিক সহায়তা নিতে আগ্রহী।’
তবে সহায়তার অর্থ কেবলমাত্র ব্রাজিলের জনগণের নিয়ন্ত্রণে থাকবে।’ উল্লেখ্য, দাবানল মোকাবেলায় এর আগে ব্রাজিল জি-৭’র সহায়তা নিতে অস্বীকৃতি জানিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat