ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৯
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যে কারণে আমিরকে ধন্যবাদ দিলেন মোদি

দীর্ঘদিন ধরে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন বলিউড তারকা আমির খান। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধের দাবিতে লম্বা সময় ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে এ আন্দোলনে সাড়া দিয়ে সবাইকে সহযোগিতারও আহ্বান জানান এ সুপারস্টার।বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল জানাচ্ছে, এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করায় আমির খানকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। সেইসঙ্গে তিনি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান। এক টুইট বার্তায় মোদি এ আহ্বান জানান।এর আগে আমির খান এক টুইট বার্তায় নরেন্দ্র মোদির উদ্যোগে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধের আন্দোলনে সবাইকে সমর্থন দিতে আহ্বান জানান। আমিরের মতে, ‘একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা আমাদের সবার দায়িত্ব।’আমিরের সেই টুইট বার্তা রিটুইট করেন ভারতের প্রধানমন্ত্রী। ধন্যবাদ জানিয়ে লেখেন, আমিরের এই সর্মথন আন্দোলনকে আরো বেগবান করবে।‘থাগস অব হিন্দোস্তান’ সিনেমায়  আমির খানকে সর্বশেষ দেখা গিয়েছিল। ছবিটি অবশ্য বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। বলা চলে, ওই সিনেমায় নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আমির খান।এ বলিউড তারকা এখন ‘ফরেস্ট গাম্প’-এর রিমেকে হাত দিয়েছেন। ১৯৯৪ সালে নির্মিত হলিউড সিনেমাটির হিন্দি সংস্করণের নাম দেওয়া হয়েছে ‘লাল সিং চাড্ডা’। এ বছরের ১৪ মার্চে নিজের জন্মদিনে এ ঘোষণা দেন আমির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat