ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-০৬
  • ৩৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খেলা চলাকালীন ফুল নিয়ে মাঠে সাকিব-ভক্ত, প্রশ্নবিদ্ধ নিরাপত্তা

চট্টগ্রামে খেলা চলাকালীন নিরাপত্তাবেষ্টনি ভেঙ্গে মাঠে ঢুকে সাকিব আল হাসানকে ফুলের তোড়া দিয়েছেন এক সাকিব-ভক্ত। এ ঘটনার পর বিসিবির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবার প্রশ্ন উঠল।শুক্রবার সকালে আফগানিস্তানের ইনিংসের ১০৭তম ওভারে বল করছিলেন সাকিব আল হাসান। হঠাৎ মাঠে ঢুকে দৌড়ে সাকিবের কাছে চলে আসেন ওই যুবক। প্রথমে স্যালুট। এরপর হাঁটু গেড়ে দিলেন ফুলের তোড়া।শুরুতে সাকিব কিছুটা ভয় পান। পরে হাত দিয়ে ইশারা করেন মাঠের বাইরে যেতে। ফুলের তোড়া গ্রহণ করে তা আম্পায়ার নাইজেল লংয়ের হাতে দেন। ততক্ষণে মাঠে ঢুকে যান বিসিবির নিরাপত্তা কর্মীরা। এরপর তাকে মাঠের বাইরে নিয়ে যান।এই ঘটনার পর বিসিবির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবার প্রশ্ন উঠল। এর আগে মিরপুরে একবার এবং সিলেট মাঠে দুবার এমন ঘটনা ঘটিয়েছিল একাধিক দর্শক। ওই তরুণকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat