ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-০৯
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বজায় রাখবে চীন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার কর্তৃপক্ষকে রাজি করানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন।
চীনের রাষ্ট্রদূত ঝং জু’কে উদ্ধৃত করে কামাল আজ বাসসকে বলেন, ‘মিয়ানমারের সঙ্গে চীনের ভাল সম্পর্ক রয়েছে এবং চীন যদি মিয়ানমারকে রাজি করানোর প্রচেষ্টা অব্যাহত রাখে তবে শান্তিপূর্ণভাবে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান সম্ভব।’ চীনের রাষ্ট্রদূত আজ এখানে মন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সৌজন্য সাক্ষাৎ করেন।
মন্ত্রী বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবশ্যই বাংলাদেশ থেকে তাদের নিজ দেশে যেতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীনা দূত তাকে পুনরায় আশ্বস্ত করে বলেন যে রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের প্রকৃত আবাসস্থলে দ্রুত প্রত্যাবাসনের ব্যাপারে তার দেশ সহযোগিতা অব্যাহত রাখবে।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
কামাল বলেন, বৈঠককালে বিভিন্ন দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় এবং চীনা দূত আইন-শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।
তিনি বলেন, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট বিষয়টি উত্থাপনে চীন গুরুত্বপূর্ণ ভূমি পালন করতে পারে বলেও তিনি চীনা রাষ্ট্রদূতকে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat