ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-১০
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উয়েফা ইউরো ফুটবলের বাছাইপর্বে জয়ের ধারায় ফিরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

উয়েফা ইউরো ফুটবলের বাছাইপর্বে জয়ের ধারায় ফিরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নরদার্ন আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ স্থান দখল করেছে জোয়াকিম লো’র শিষ্যরা।

উইন্ডসোর পার্ক স্টেডিয়ামে পুরো ম্যাচ জুড়েই বল দখলে আধিপত্য দেখায় জার্মানি। তবে গোলের সুযোগ তৈরিতে জার্মানির সাথে পাল্লা দিয়েই লড়তে থাকে নরদার্ন আয়ারল্যান্ড। ফলে গোল শূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।বিরতির পর শুরুতেই এগিয়ে যায় জার্মানি। ৪৮ মিনিটে ডান পাশ দিয়ে ক্লসটারম্যানের দেওয়া ক্রস হেড দিয়ে বিপদমুক্ত করতে পারে আইরিশ ডিফেন্ডার। ফলে বল চলে যায় ফাঁকায় দাড়িয়ে থাকা হ্যালস্টেনবার্গের কাছে। বাম পায়ের জোড়ালো ভলি শটে বল লক্ষ্যভেদ করেন তিনি।পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে পড়ে আয়ারল্যান্ড। তবে বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি তারা। তবে এরপর জার্মানি এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও আইরিশ গোলরক্ষকের কল্যাণে রক্ষা পায়।ম্যাচের শেষ দিকে আসে দ্বিতীয় গোল ইরজুরি সময়ে কাই হ্যাভার্টজের বাড়ানো বল ডানপাশে কর্নার দিয়ে গোলরক্ষকে ফাঁকি দিয়ে দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করেন গিনাব্রি।এই জয়ে ‘সি’ গ্রুপে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে জার্মানরা। আর গ্রুর্বে প্রথম পরাজয়ের স্বাদ পাওয়া নরদার্ন আয়ারল্যান্ড সমান মাচে ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat