ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-১০
  • ৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র আশুরা উপলক্ষ্যে হোসনি দালান থেকে তাজিয়া মিছিল

আজ মহররমের ১০ তারিখ, পবিত্র আশুরা। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় হোসেনি দালানের ইমামবাড়া থেকে বের হয়েছে তাজিয়া মিছিল। এটি বিভিন্ন সড়ক ঘুরে ধানমন্ডি গিয়ে শেষ হবে।মিছিলে এবারও অস্ত্র, লাঠি ও আগুনসহ জিঞ্জিরা দিয়ে রক্তপাত নিষিদ্ধ করেছে পুলিশ। এছাড়া যেকোনো ধরনের ধাতব বস্তু বা আতশবাজি ব্যবহার করা যাবে না। নিরাপত্তার স্বার্থে ১২ ফুটের বেশি বড় নিশান মিছিলে ব্যবহার করা যাবে না। পাঞ্জা মেলানো, শক্তির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। উচ্চ স্বরে গান বাজানো বা সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না।১০ মহররম কারবালার যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিনটি বিশ্বব্যাপী পালন করে থাকেন শিয়া মতাদর্শীরা। কারবালার বিয়োগাত্মক সেই ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার হোসেনি দালানে ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat