ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-১২
  • ৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পশ্চিম তীরের সম্প্রসারণ হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুধবার সতর্ক করে বলেছেন, অধিকৃত পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ অংশের সম্প্রসারণে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র পরিকল্পনা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। খবর এএফপি’র।
এক বিবৃতিতে গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, ‘এ ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করা হলে তা হবে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন।’
তিনি বলেন, ‘তাদের এ ধরনের পদক্ষেপ ফের আলোচনা শুরুর এবং আঞ্চলিক শান্তির সম্ভাবনার জন্য ক্ষতিকারক হবে। এছাড়া এটি দ্বি-রাষ্ট্র সমাধান নীতির সম্ভব্যতার জন্যও মারাত্মক ক্ষতির কারণ হবে।’
ইসরাইলের আগামী সপ্তাহের নির্বাচনে বিজয়ী হতে পারলে দেশটির এলাকা জর্ডান উপত্যকা ও উত্তরাঞ্চলীয় ডেড সী পর্যন্ত সম্পসারণের বিতর্কিত প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতানিয়াহু।
দেশটির নির্বাচনের আগে মঙ্গলবার রাতে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করায় আরব দেশগুলোর পক্ষ থেকে দ্রুত নিন্দা জানানো গুতেরেসের মতো স্থবির হয়ে পড়া ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার খারাপ পরিণতির ব্যাপারে সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat