ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-১২
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় বাংলাদেশের শিহাব

সৌদি আরবের পবিত্র মক্কায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় গ্রুপে (প্রথম ১৫ পারা) বিশ্বের মধ্যে দ্বিতীয় হয়েছে বাংলাদেশের হাফেজ শিহাব উল্লাহ। বুধবার বাদ এশা মক্কার মসজিদুল হারামে শিহাবের হাতে পুরস্কার হিসেবে ৫০ হাজার সৌদি রিয়াল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন মক্কার মেয়র খালিদ বিন ফয়সাল।শিহাব উল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লায়। সে ঢাকার যাত্রাবাড়ীর তাহফিজুল কোরআন আয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র।১০৩ দেশের ১৪৬ জন হাফেজ সৌদি আরবে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ১২ জন হাফেজ পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন বাংলাদেশের হাফেজ জাকারিয়া। তিনিও এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।কাবা শরিফের নতুন ভবনে আয়োজিত ৪১তম কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আল শেখ, মক্কার হারাম শরিফের জ্যেষ্ঠ ইমাম ড. শেখ আবদুর রহমান আল সুদাইসও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন মক্কার মেয়র ও সৌদি আরবের ধর্মমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat