ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-১৩
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শনিবার বিকেলে আসছে ড্রিমলাইনার ‘রাজহংস’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ যুক্তরাষ্ট্রের সিয়াটনের তৈরী ড্রিমলাইনার ‘রাজহংস’ কাল শনিবার বিকেলে দেশে আসছে।
আগামী মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্রিমলাইনার ‘রাজহংস’-এর শুভ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজ বাসস’কে এই তথ্য জানিয়েছেন।
বিমান বাংলাদেশ সূত্র জানিয়েছে, শনিবার ৩টা ৪৫ মিনিটের সময় ড্রিমলাইনার ‘রাজহংস’ উড়োজাহাজটি ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণের কথা রয়েছে। ইতোমধ্যে ‘রাজহংসে’র চাবি বিমানকে বুঝিয়ে দিয়েছে বোয়িং কোম্পানী।
সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় বিমানের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করছে। বাংলাদেশ সময় শনিবার বিকেল ৩ টা ৪৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দওে পৌঁছার কথা রয়েছে। এ উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৬টি। দেশে পৌঁছার পর ড্রিমলাইনারকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হবে।
বিমান বাংলাদেশ-এর কর্মকর্তারা জানিয়েছেন, বিমানকে উড়োজাহাজের মালিকানা হস্তান্তর করেন বোয়িং পরিচালক (ডেলিভারি কন্টাক্ট) জন বর্বার এবং বিমানের পক্ষে পরিচালক (প্রকিওরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) মো. মমিনুল ইসলাম চাবি বুঝে নেন।
এ সময় বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র পাইলট সোহেল চৌধুরীসহ বিমান ও বোয়িংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাহেরা খন্দকার বাসস’কে জানান, আগামী মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্রিমলাইনার ‘রাজহংস’-এর শুভ উদ্বোধন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat