ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-২০
  • ৩৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গুটি কয়েক অপরাধীর দায় আওয়ামী লীগ নেবে না : শেখ ফজলুল করিম সেলিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, অপরাধী যেই হোক ছাড় পাবে না। এ ব্যাপারে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন।শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠককালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের আগে চট্টগ্রাম জেলা-উপজেলা কমিটিগুলোর সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।শেখ সেলিম বলেন, দলের গুটি কয়েক অপরাধীর দায় আওয়ামী লীগ নেবে না। দলের আগামী সম্মেলনের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করা হবে।এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুজিবুল হক, চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির প্রমুখ উপস্থিত ছিলেন।

বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat