ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-২২
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কোরিয়ায় ফিল্ম ফেস্টিভ্যালে ‘হাসিনা : এ ডটার’স টেল’ ডকুড্রামা প্রদর্শিত

 দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ১১তম ডিএমজেড আন্তর্জাতিক ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে শনিবার ‘হাসিনা : এ ডটার’স টেল’ ডকুড্রামা প্রথম প্রদর্শনী হয়েছে।
আগামীকাল দ্বিতীয়বার প্রদর্শিত হবে জানিয়ে এক তথ্য বিবরনীতে জানানো হয়, আজ দূতাবাসের উদ্যোগে সিউলে বসবাসরত কূটনীতিকদের জন্য এ ডকুড্রামাটি প্রদর্শিত হয়।
৭২ মিনিট দৈর্ঘ্যরে এ ডকুড্রামাটিতে ১৯৭৫ সালে জাতির পিতার নৃশংস হত্যাকান্ড পরবর্তী প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবন ও আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে।
প্রদর্শনীর প্রাক্কালে সূচনা বক্তব্যে এ ডকুড্রামা নির্মাণ প্রযোজনার সাথে সম্পৃক্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু হারিয়ে জনগণের ভালোবাসা অর্জন করেছেন। বাংলাদেশের জনগণের ভালোবাসাই তাঁকে নেতৃত্বে নিয়ে এসেছে। তাঁর আত্মত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় এবং তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
এ সময় অন্যান্যের মধ্যে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১১তম ডিএমজেড আন্তর্জাতিক ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল গত ২০ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat