ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৮
  • ৩৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সকল ধর্মের মানুষের রক্তে গড়া লাল-সবুজের পতাকা : তথ্যমন্ত্রী

 তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সকল ধর্মের মানুষের রক্তে গড়া লাল-সবুজের পতাকা এদেশের অসাম্প্রদায়িকতার প্রতীক। মহালয়ার দিনে এ সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হোক।
তথ্যমন্ত্রী আজ ভোর ৫টায় রাজধানীর বনানী খেলার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন এবং পরে সকাল ৮টায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সনাতন সমাজ সংঘ আয়োজিত ‘শুভ মহালয়া’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
মন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের ৩০ লাখ মানুষের রক্ত¯্রােতের বিনিময়ে আমরা গড়েছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই।’
তিনি বলেন, এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা যে আন্তঃসাম্প্রদায় সম্প্রীতির নজীর স্থাপন করেছি, তা বিশ্বের দেশগুলোর কাছে এক অনন্য উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বাস করে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের প্রথম পরিচয়, আমরা বাঙালি, তারপর আমরা কেউ হিন্দু বা মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান।’
মহালয়া উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আজ মর্ত্যে দুর্গাদেবীর আগমনের ক্ষণে সকল অসুর, অশুভ অপশক্তি পরাজিত হোক, আমাদের সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হোক। সকলে মিলে আমরা এগিয়ে যাই ‘স্বপ্নের বাংলাদেশ’ গড়ার পথে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat