ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-০২
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সকলের অধিকার সমুন্নত রাখতে জাতীয় মানবাধিকার কমিশনকে সোচ্চার হতে আহবান স্পিকারের

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারী ও শিশুসহ সকল নাগরিকের অধিকার সমুন্নত রাখতে জাতীয় মানবাধিকার কমিশনকে সোচ্চার হতে আহবান জানিয়েছেন।
সংসদ ভবনে আজ নবনিযুক্ত জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগমের নেতৃত্বে কমিশনের সদস্যবৃন্দ তার সাথে সাক্ষাৎ করলে তিনি এ আহবান জানান। এসময় স্পিকার মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যদের অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে তারা মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
স্পিকার মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশের সংবিধানে নাগরিকের অধিকার সংরক্ষণ করা হয়েছে। কাউকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই।
স্পিকার বলেন, নবনিযুক্ত কমিশনের সদস্যবৃন্দ কর্মজীবনের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। এ সময় তিনি কমিশনের দেয়া প্রয়োজনীয় সুপারিশ সরকারকে উপকৃত করবে বলে উল্লেখ করেন।
জাতীয় মানবাধিকার কমিশনে নবনিযুক্ত চেয়ারম্যান নাসিমা বেগম স্পিকারকে কমিশনের প্রথম বৈঠক সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি মানবাধিকার কমিশনকে শক্তিশালীকরণ, নিজস্ব কার্যালয় নির্মাণ ও আধুনিকায়ন, বাজেট বরাদ্দ ও জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ে স্পিকারের সহযোগিতা কামনা করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় মানবাধিকার কমিশনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় জাতীয় মানবাধিকার কমিশনে নবনিযুক্ত সদস্য ড. কামাল উদ্দীন আহমেদ, ড. নমিতা হালদার, জেসমিন আরা বেগম, মিজানুর রহমান খান এবং চিংকিউ রোয়াজা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat