ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-০৪
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুবাইয়ে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী জিসানকে দ্রুত দেশে ফিরে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার ঢাকার শীর্ষ সন্ত্রাসী জিসানকে দ্রুত দেশে ফিরে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, জিসান ইন্টারপোলের তালিকায় থাকা একজন শীর্ষ সন্ত্রাসী। তাকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সমাজকল্যাণ সংঘ নামের সনাতন ধর্মাবলম্বীদের একটি সংগঠনের আয়োজনে উৎসবের উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ।অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ বছর আগেই ইন্টারপোলে আমরা জিসানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম। সংযুক্ত আরব আমিরাত সরকার তাকে আটক করে আমাদের জানিয়েছে। তাকে দ্রুত কিভাবে, কী পদ্ধতিতে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা আশা করছি, খুব দ্রুতই তাকে ফিরে দেশে ফিরিয়ে আনতে পারব।জিসানের সঙ্গে ক্যাসিনোর সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, ক্যাসিনো ব্যবসা না টেন্ডার ব্যবস্থা সেটা আমাদের কাছে মুখ্য নয়। জিসান শীর্ষ সন্ত্রাসী, এ কারণে তাকে আমরা ফিরিয়ে আনব। সে আর কিসের কিসের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখব। তবে তাকে ফিরিয়ে আনতে সব প্রক্রিয়া আমরা শুরু করছি।চিহ্নিত ও দণ্ডিত অপরাধীদের যারা দেশের বাইরে পালিয়ে আছেন, তাদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, পালিয়ে যাওয়ার প্রবণতা তো আগে থেকেই রয়েছে। যেমন বঙ্গবন্ধুর হত্যাকারীরা পালিয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদেরও অনেকে পালিয়েছেন। তাদের ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। যাকে যেখান থেকে ফিরিয়ে আনতে যে ব্যবস্থা প্রয়োজন, সরকারিভাবে তো বটেই, অন্য বিভিন্ন চ্যানেলেও আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, অপরাধীদের সবাইকে দেশে ফিরিয়ে আনব এবং দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat