ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-১১
  • ৩৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একযোগে কাজ করুন : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দলমত নির্বিশেষে সকলকে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।রাষ্ট্রপতি আজ বিকেলে এখানে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় বক্তৃতাকালে বলেন, ‘স্থানীয় উন্নয়ন টেকসই করার পাশাপাশি আপনাদের টেকসই জাতীয় অগ্রগতি নিশ্চিত করার জন্য একযোগে কাজ করতে হবে।’ মিঠামইন উপজেলার নাগরিক কমিটি এ জনসভার আয়োজন করে।
নিজ জেলা কিশোরগঞ্জে সপ্তাহব্যাপী সফরে থাকা রাষ্ট্রপতি বলেন, দেশে এখন ব্যাপক উন্নয়ন হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধিসহ সবাইকে চলমান এই উন্নয়নকে টেকসই করার দায়িত্ব নিতে হবে।বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের উল্লেখ করে তিনি বলেন, এর অংশ হিসেবে হাওর অঞ্চলে মানুষের কল্যাণে হাওর এলাকাকে বাঁচানোর জন্য অনেক কর্মসূচি হাতে নেয়া হয়েছে।তিনি বলেন, ‘কিন্তু এটা খুবই দুঃখজনক যে একটি মহল এর সুযোগ নিয়ে জেলার তিনটি উপজেলাকে সংযোগকারী নির্মাণাধীন মহাসড়কের পাশে পাকা বাড়ি নির্মাণ করা শুরু করেছে। এখানে এটি করতে দেয়া হবে না।’হাওর এলাকায় অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ সার্বিক হাওর উন্নয়নকে বাধাগ্রস্ত করবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আগামীতে এ এলাকা পর্যটন এলাকা হতে পারে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেক লোক এখানে বেড়াতে আসে। আমরা যদি তাদের সুযোগ-সুবিধা দিতে পারি, তাতে আমাদের কর্মসংস্থান হবে।’রাষ্ট্রপতি হাওরের পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কোনো প্রকল্প কখনো এখানে হতে দেবেন না উল্লেখ করে তাঁর অবর্তমানে হাওর অঞ্চলকে বাঁচাতে জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।রাষ্ট্রপতি স্থানীয় নির্বাচিত নেতৃবৃন্দ, এমপি, উপজেলা চেয়ারম্যান, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাধারণ মানুষের সাথে ভাল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, এতে টাকা লাগে না।
বহুবারের নির্বাচিত এমপি আবদুল হামিদ স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, ‘সবার সাথে রূঢ় হবেন না। যারা আপনাদের নির্বাচিত করেছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। সুখে-দুখে সবসময় তাদের পাশে দাঁড়ান।’
জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, সরকারি আইনজীবী (পিপি) শাহ আজিজুল হকও অনুষ্ঠানে বক্তৃতা করেন।রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিব এবং স্থানীয় প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat