ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-১৬
  • ৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোরে নারী ও শিশু উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

 নারীর ক্ষমতায়ন, শিশুর বিকাশ, অটিজম, নিরাপদ মাতৃত্ব, নারী নির্যাতন ও পাচার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ নাটোরে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস এই কর্মশালার আয়োজন করে।
আজ বুধবার নলডাঙ্গা উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী কর্মশালা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি।
জেলা তথ্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নাটোর মাতৃ ও শিশুকল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. মাজেদুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এস ফিরোজ।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক, ধর্মীয় নেতা এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।
জেলা তথ্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, প্রকল্পের আওতায় নলডাঙ্গা উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে ছয়মাস ব্যাপী নারী ও শিশু উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১১টি চলচিত্র প্রদর্শনী, ৬টি সঙ্গীতানুষ্ঠান এবং ৮টি উঠান বৈঠক ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat