ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২০-০৪-০৯
  • ১০৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২ হাজার করোনা আইসোলেশন বেড হবে : স্বাস্থ্যমন্ত্রী

 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার প্রকোপ ঠেকাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অন্তত ২ হাজার আইসোলেশন বেড করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৫/২০ দিনের মধ্যেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
আজ বৃহষ্পতিবার দুপুরে নিজ বাসা থেকে ভিডিও কলে সরাসরি করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য প্রকাশকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
পাশাপাশি রাজধানীর নর্থ সিটি সেন্টারকে ১৪’শ বেড এবং উত্তরার দিয়া বাড়ির পুর্ব নির্ধারিত ৪টি বিল্ডিং এ আরো ১২’শ বেডের আইসোলেশন সেন্টার করার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।
আইসিইউ ও ভেন্টিলেটর এক জিনিস নয় এবং এ ব্যাপারে মানুষের মনে কিছুটা বিভ্রান্তি রয়েছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, দেশে সাড়ে ৫’শর উপড়ে ভেন্টিলেটর রয়েছে। পাশাপাশি আরো ৩৮০ টি নতুন ভেন্টিলেটর আনা হচ্ছে। আইসিইউ আর ভেণ্টিলেটর এক জিনিস নয়। একটি আইসিইউ ইউনিটে একাধিক ভেন্টিলেটর থাকতে পারে।
অনলাইন ব্রিফিংকালে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সভাপতি এম এ মুহিত খান জানান, তাদের এসোসিয়েশনের আওতায় থাকা ৬৯ টি হাসপাতাল থেকে প্রয়োজন হলে যেকোন হাসপাতাল সরকার চাইলে করোনার জন্য ডেডিকেটেড করা হবে। এখন থেকে এই এসোসিয়েশনের আওতাধীন হাসপাতালগুলো ২৪ ঘন্টা খোলা থাকবে ও দেশের মানুষের সেবা প্রদান করবে।
স্বাস্থ্যমন্ত্রীর অনলাইন সংবাদ সম্মেলনের সময়ে আরো উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর সানিয়া তাহমিনা ও আইইডিসিয়ার এর পরিচালক অধ্যাপক মীরজাদি সাব্রিনা ফ্লোরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat