ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০৩-২১
  • ১১৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:-নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শেহরিন আহমেদ ও শাহিন ব্যাপারীর অস্ত্রোপচার চলছে।আজ বুধবার সকাল ৯টার দিকে শাহরিনকে এবং সাড়ে ৯টার দিকে শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, শাহরিনের শরীরের ডান কাঁধের নিচে দগ্ধ হয়েছে। অন্যদিকে শাহিনের শরীরের ৩২ শতাংশ পুড়ে গেছে। পার্থ শংকর জানান, দুজনেরই শরীরের ওজন বেশি। এই ক্ষেত্রে অস্ত্রোপচারে একটু সমস্যা হয়। তাঁদের অস্ত্রোপচার শেষ হতে এক থেকে দেড় ঘণ্টা লাগবে বলে জানান তিনি।গত ১৫ মার্চ বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শেহরিন আহমেদকে নেপাল থেকে ঢাকায় নিয়ে আসা হয়। শেহরিনকে বিমানবন্দর থেকে সরাসরি ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।এরপর ১৮ মার্চ বিকেলে শাহিন ব্যাপারীকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে ঢামেকে নেওয়া হয়। অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে একটি হুইল চেয়ারে করে শাহিন ব্যাপারীকে সরাসরি নিয়ে যাওয়া হয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের পাঁচতলার কেবিনে।গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানটি। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হয়েছেন। বিমানটিতে ৭১ আরোহী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat