ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২০-১১-১১
  • ৭৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়া মঙ্গলবার নগর্নো-কারাবাখে ২ হাজার শান্তিরক্ষী মোতায়েন শুরু করেছে। বিরোধপূর্ন এ অঞ্চলে কয়েক সপ্তাহের ভয়াবহ যুদ্ধের অবসানে আর্মেনিয়া ও আজারবাইজান একটি শান্তি চুক্তিতে সম্মত হওয়ার পর তারা এসব সৈন্য মোতায়েন শুরু করে। খবর এএফপি’র।
জাতিগত আর্মেনীয় এ ভূখন্ড ফের দখলে তাদের লড়াইয়ে আজারবাইজানিদের বিজয়ের পর মস্কোর মধ্যস্থতায় এ শান্তি চুক্তি হয়।
এর ফলে আজারবাইজানে আনন্দ প্রকাশ করা হলেও আর্মেনিয়ায় বিক্ষোভ করা হয়। সেখানে বিক্ষোভকারীরা এ ভূখন্ড হাতছাড়া করার জন্য তাদের নেতাদের প্রতি নিন্দা জানাতে রাজপথে অবস্থান নেয়। ১৯৯০ এর দশকের গোড়ার দিকে যুদ্ধ চলাকালে এ ভূখন্ড আজারবাইজানের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসে।
আর্মেনিয়া প্রধানমন্ত্রী নিকোল পশিনিয়ান, অূাজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মঙ্গলবার এ শান্তি চুক্তির ঘোষণা দেন।
পশিনিয়ান বলেন, এ চুক্তি ‘আমার এবং আমাদের জনগণের জন্য অবর্ণনীয় বেদনাদায়ক।’ অপরদিকে আলিয়েভ এ চুক্তিকে আর্মেনীয়দের ‘আত্মসমর্পণ’ হিসেবে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat