ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-১৬
  • ৮০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাইবার জগতে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের উদ্যোগে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ সেবা কার্যক্রম চালু করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার অধীনে এই সেবা কার্যক্রম পরিচালিত হবে। আজ সোমবর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বেনজীর আহমেদ বলেন, ‘সাইবার ক্রাইম একটি বৈশ্বিক সমস্যা। সাধারণত দেশে ১৬ থেকে ২৪ বছরের নারীরা এই অপরাধে সবচেয়ে বেশি শিকার হয়। জাতিসংঘের একটি পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সাইবার অপরাধের শিকার ভিকটিমের চার ভাগের তিন ভাগ হল হল নারী। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ও সাইবার স্পেস নিরাপদ রাখতে পুলিশের এই উদ্যোগ। নতুন এই ইউনিট এর বিশেষত্ব হলো এখানে যারা সেবা দেবেন, তদন্ত করবেন, তারা সবাই পুলিশের নারী সদস্য। যার ফলে ভিকটিমরা নির্দ্বিধায় তাদের সমস্যাগুলো বলতে পারবেন।’
আইজিপি বলেন, সাইবার জগতকে নিরাপদ করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। যেকোনা নারী চাইলে এ সেবা নিতে পারবেন। নতুন এই কার্যক্রমের সেবা দেওয়ার জন্য একটি হটলাইন নাম্বার (০১৩২০-০০০৮৮৮) চালু করা হয়েছে। এছাড়াও ই-মেইল (cybersupport.women@police.gov.bd) ও ফেসবুক পেইজে (URL: https://m.facebook.com/PCSW.PHQ/) মেসেজ করে ভুক্তভোগী নারীরা তাদের অভিযোগ জানাতে পারবেন। এছাড়া ‘কোনো ভিকটিম চাইলে দেশের যেকোনো প্রান্ত থেকে ৯৯৯ এর মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
সাইবার জগতে প্রবেশ করার ক্ষেত্রে এক নির্দেশনায় তিনি বলেন, এর ঝুকি সমন্ধে ব্যবহারকারীদের সচেতন হতে হবে। তিনি সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের নির্দেশনা দেন।
যে সব অপরাধের ক্ষেত্রে এখানে অভিযোগ করা যাবে তা হল, ব্যক্তিহত ছবি বা ভিডিও ছড়িয়ে দেয়া, সোশ্যাল মিডিয়ার আইডি হ্যাক করা বা হ্যাক করার মাধ্যমে প্রতারণা, ছবি বা ভিডিও এডিট করে ছড়িয়ে দেয়ার হুমকি, কারও ছবি ব্যবহার করে আপত্তিকর কন্টেট দিয়ে ফেইক আইডি তৈরি করা, ফোন নম্বর বিভিন্ন খারাপ পোস্টে বা সাইটে ছড়িয়ে দেয়া, সাইবার বুলিং ও হ্যারেসমেন্ট, অনলাইনে আপত্তিকর ছবি বা ভিডিও অখবা তথ্য ফাঁস করার হুমকি দিয়ে অর্থ দাবি করা এবং যৈান হয়রানিমূলক মেসেজ বা মেইল অথবা লিংক পাঠানো।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, এসবির প্রধান অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat