ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-১৬
  • ৯৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বীর মুক্তিযোদ্ধা, সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কর্নেল (অব.) শওকত আলীর জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার মাগরিবের নামাজ শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়।
তার জানাজায় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামীলীগ ও ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ এবং শরীয়তপুর জেলা ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।
এর আগে বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্নেল (অব.) শওকত আলীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। শহীদ মিনারে এ বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।
গার্ড অব অনার শেষে শওকত আলীর মরদেহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের স্পিকার ও বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং ব্যক্তিবর্গও শ্রদ্ধা জানান।
আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারে শওকত আলীর মরদেহ শরীয়তপুর জেলার নড়িয়ায় নেওয়া হবে।
এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নড়িয়া শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর নড়িয়া বি এল উচ্চ বিদ্যালয়ে জানাজা শেষে নিজ বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় স্বাধীনতা ভবনে চির নিদ্রায় শায়িত হবেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat