ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২০-১১-২৩
  • ৮৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিজ্ঞ কূটনীতিক অ্যান্টোনি ব্লিনকেনকে মনোনয়ন দেয়ার পরিকল্পনা করছেন। ডোনাল্ড ট্রাম্প চিরাচরিত মিত্রদের এড়িয়ে চলার পর এমন সিদ্ধান্ত জোটবদ্ধতায় ফিরে যাওয়ার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। রোববার মার্কিন সংবাদ মাধ্যমে পরিবেশিত খবরে একথা বলা হয়েছে। খবর এএফপি’র।
৫৮ বছর বয়সী ব্লিনকেন হচ্ছেন বাইডেনের দীর্ঘকালীন একজন সহযোগী। বারাক ওবামার শাসনামলে ব্লিনকেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ব্লুমবার্গ ও নিউইয়র্ক টাইমস’র খবরে বলা হয়, তাকে মনোনয়ন দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। বাইডেন মঙ্গলবার এ সিদ্ধান্তের ঘোষণা দিতে পারেন বলে আশা করা হচ্ছে।
মার্কিন সিনেট নিশ্চিত করলে ব্লিনকেন মাইক পম্পেও’র স্থলাভিষিক্ত হবেন।
দেশটির শীর্ষ কূটনীতিক হিসেবে ব্লিনকেনের নিয়োগ ট্রাম্পের শাসনামলে এড়িয়ে চলা যুক্তরাষ্ট্রের চিরাচতি মিত্রদের সহযোগিতা পুনরায় নিশ্চিত করতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat