ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-২৩
  • ৯৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার নতুন পরিষদের নাম ঘোষণা করবেন।
তার চিফ অব স্টাফ রন ক্লেইন রোববার এ কথা জানান।
এদিকে নির্বাচনে পরাজয়ের কথা এখনও স্বীকার করে নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । কিন্তু বাইডেন বসে থাকছেন না। আগামী বছর ২০ জানুয়ারি তিনি ক্ষমতা গ্রহণ করবেন। সে লক্ষ্যে তিনি নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছেন।
এবিসি’র দিস উইক অনুষ্ঠানে রন ক্লেইন বলেন, চলতি সপ্তাহের মঙ্গলবার নব-নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন প্রথম মন্ত্রী পরিষদের সদস্যের নাম ঘোষণা করবেন।
কোন কোন পদে নাম ঘোষণা হবে সে সম্পর্কে তিনি কিছু বলেন নি। তবে গত সপ্তাহে বাইডেন বলেছেন, গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়ার জন্যে তিনি ইতোমধ্যে একজনকে নির্বাচিত করেছেন।
এদিকে ট্রাম্প রোববার আবারো টুইট করে নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছেন। কিন্তু এর পক্ষে তিনি তার আইনজীবীরা কোন প্রমাণ দেখাতে পারেননি। যার ফলে তাদের করা মামলা একের পর এক খারিজ হয়ে যাচ্ছে। সর্বশেষ গতকাল পেনসিলভেনিয়ায় বিচারক ট্রাম্পের করা জালিয়াতির অভিযোগ খারিজ করে দিয়েছে।
বাইডেন ইলেক্টোরাল ভোট পেয়েছেন ৩০৬ এবং ট্রাম্প পেয়েছেন ২৩২টি। পপুলার ভোটেও বাইডেন ট্রাস্পের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat