ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২০-১১-২৯
  • ১০১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২৬ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ জন, একই সময়ে এ ভাইরাসে বিভাগে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ২৬ জন। সুস্থ হওয়াদের মধ্যে সিলেট জেলার ২০ জন ও হবিগঞ্জের ২ জন বাসিন্দা রয়েছেন। নতুন সুস্থদের কে নিয়ে সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৭১ জনে। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৬৯২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪০৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৬১ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৭১৩ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২১ জন, আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ২০ জন ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৪০৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৬৪, হবিগঞ্জে ১ হাজার ৮৯২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮২৬ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫ জন, এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৯ জন। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা।
সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরােেস কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৪৩ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৮০ সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
বিভাগের চার জেলায় বর্তমানে হোম কোয়ারান্টাইনে রয়েছেন ২৪৪ জন, এর মধ্যে সিলেট জেলায় ৯৭ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ২২ জন, মৌলভীবাজারে ১২১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat