ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২০-১১-৩০
  • ৭৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং আরব লীগ রোববার বলেছে, তারা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের ‘ইতিবাচক’ ভূমিকা দেখার অপেক্ষায় রয়েছে। খবর এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসন বিষয়ে মিশরের রাজধানী কায়রোতে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও কায়রো ভিত্তিক আরব লীগ প্রধান আহমেদ আবুল গাইত বৈঠক করেন।
এক যৌথ বিবৃতিতে তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন মার্কিন প্রশাসন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করতে সক্রিয় ও ইতিবাচক ভূমিকা রাখবে।
ট্রাম্পের শাসনামলে ভেঙ্গে যাওয়া ফিলিস্তিন ও ওয়াশিংটনের মধ্যেকার সম্পর্ক পুনর্জীবিত করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন আব্বাস। ইসরাইল পন্থী একপেশে নীতির কারণে ফিলিস্তিন ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক ছিন্ন করে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat