ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২০-১২-০২
  • ৮৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাপানে বুধবার পাস হওয়া একটি বিলের আওতায় সে দেশের সকল বাসিন্দা বিনামূলে করোনাভাইরাস ভ্যাকসিন পাবেন। এদিকে, দেশটি প্রাত্যহিক রেকর্ডসংখ্যক করোনা সংক্রমন মোকাবেলা করছে। খবর এএফপি’র।
জাপানের শক্তিশালী নি¤œ কক্ষে বিলটি পাস হওয়ার পর পার্লামেন্টের উচ্চ কক্ষেও এটির অনুমোদন দেয়া হয়। এ বিলে বলা হয়েছে, জাপানের ১২ কোটি ৬০ লাখ বাসিন্দার জন্য করোনা ভ্যাকসিনের সকল ব্যয় বহন করবে সরকার।
জাপান বৃহৎ ঔষধ কোম্পানি ফাইজারের কাছ থেকে ৬ কোটি মানুষের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন নিশ্চিত করেছে। এছাড়া, তারা বায়োটেক কোম্পানি মডার্নার নিকট থেকে আরো ২ কোটি ৫০ মানুষের জন্য করোনা ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করেছে।
জাপান সরকার আরো জানিয়েছে, তারা অ্যাস্ট্রাজেনেকার ১২ কোটি ডোজ ভ্যাকসিন গ্রহণ করবে।
ফাইজার ও মডার্না যুক্তরাষ্ট্র এবং ইউরোপে তাদের ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দেয়ার জন্য ইতোমধ্যে আবেদন করেছে। চূড়ান্ত বা শেষ ধাপের ক্লিনিক্যাল টেস্টে তাদের ভ্যাকসিনের কার্যকর ফলাফল পাওয়ার তারা এ আবেদন করে।
করোনাভাইরাস বিষয়ে জাপান ‘সর্বোচ্চ সতর্কাবস্থায়’ রয়েছে দেশটি প্রধানমন্ত্রী এমন ঘোষণা দেয়ার দুই সপ্তাহ পর এ বিল পাস করা হলো।
জাপানে এ পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ২ হাজার ১শ’ জন প্রাণ হারিয়েছে। বিশ্বের অন্যান্য দেশে যে হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সে তুলনায় জাপানে আক্রান্ত ও মৃতের এ সংখ্যা অনেক কম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat