ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-১৩
  • ৯৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 গণতান্ত্রিক প্রজাতান্ত্রীক কঙ্গোর গোলোযোগপূর্ণ পূর্বাঞ্চলে এক হামলায় ছয়জন নিহত ও ২৪ জন ঈধহৃত হয়েছে। শনিবার কুখ্যাত এডিএফ মিলিশিয়াকে এ হামলার জন্য দাযী করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপি’র।
আঞ্চলিক প্রশাসক দোনাট কিবওয়ানা জানান, উত্তর কিভু প্রদেশের বেনি শহরে এই সহিংসতার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের বেলার এ হামলায় একটি কমিউনিটি রেডিও স্টেশনের এক রিপোর্টারসহ ২৪ জন বেসামরিক নাগরিককে অপহরণ করা হয়।
দি এলাইয়েড ডিমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ)-কে উগান্ডার সীমান্তবর্তী প্রদেশে গত এক বছরে প্রায় ৮০০ জন বেসামরিক নাগরিককে জবাই করে হত্যা করেছে। জুলাই মাসে জাতিসংঘ জানায়, গোষ্ঠীটি মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধ সংগঠিত করছে।
১৯৯০ সালে শতাধিক মিলিশিয়া গঠিত উগান্ডার মুসলিম বিদ্রোহী গোষ্ঠী হিসেবে উদ্ভূত এডিএফ দলটি দেশের পূর্বাঞ্চলের বিস্তৃত প্রদেশগুলিতে উৎপীড়ণ চালিয়ে আসছে।
দলটি মূলত কাঠ পাচারের মাধ্যমে উল্লেখযোগ্য অর্থোপার্জন করে থাকে এবং কংগোর কর্মকর্তারা সন্দেহ করেন যে কিছু সেনা সেখানে সহিংস অভিযানের সঙ্গে জড়িত রয়েছে।
এডিএফ কখনোই কোনো হামলার দায় স্বীকার করেনি। তবে কোনো প্রমাণ সরবরাহ না করে ২০১৯ সালের এপ্রিল থেকে এর বেশ ক’টি হামলা তথাকথিত ইসলামিক স্টেট সেন্ট্রাল আফ্রিকা প্রভিন্স-এর বলে দাবি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat