ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-১৪
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচন ভবনে আজ এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর এ কথা জানান।
তিনি বলেন, প্রত্যেকটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। যে পর্যায়ে নির্বাচন স্থগিত করা হয়েছিল, সেখান থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু হবে। সংরক্ষিত ওয়ার্ড ৬ নম্বর এবং সাধারণ ৩০, ৩৭ ও ৪০ নম্বর ওয়ার্ডের প্রার্থীর মৃত্যুর কারণে এসব ওয়ার্ডে পুনরায় তফসিল ঘোষণা করা হবে। তবে যারা প্রার্থী আছেন, তাদের প্রার্থীতা বহাল থাকবে। তাদের আর নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। যারা নতুন করে প্রার্থী হতে ইচ্ছুক শুধু তারাই মনোনয়নপ্রত্র দাখিল করতে পারবেন। এসব ওয়ার্ডেও ২৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচিত কর্পোরেশনের মেয়াদ শেষ হয় গত ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা ছিল। সে হিসাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৯ মার্চ। কিন্তু করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat