ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১২-১৮
  • ৮৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় আজ পিকআপ, সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে এক চিকিৎসকসহ দু’ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
আজ শুক্রবার বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের কলিমনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার যাত্রী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক দীপংকর পোদ্দার (৩৩) ও সিএনজি অটোরিকশার চালক জুলহাস উদ্দিন (২৮)।
নিহত চিকিৎসক দীপংকর পোদ্দার মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের মৃত চন্দন চন্দ্র পোদ্দারের পুত্র।অন্যদিকে, নিহত জুলহাসউদ্দিন ময়মনসিংহ জেলার গফুরগাঁও উপজেলার সফির উদ্দিনের পুত্র।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা ও টমটম ইজিবাইক হবিগঞ্জ সদরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। নিহত দুইজনের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, ডা. দীপংকর ৩৯তম বিসিএস-এর একজন কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat